
|
ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ
প্রকাশ:
১৪ অক্টোবর, ২০২৬, ০৯:২৪ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত ‘বায়তুল মাল মাস’ (অক্টোবর ২০২৬) উপলক্ষে এক লাখ টাকার কুপন সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। বুধবার (১৪ অক্টোবর) এ উপলক্ষে আয়োজিত কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন এবং সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান। উল্লেখ্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ হিসেবে ঘোষণা করেছে। |