মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বৃহস্পতিবার থেকে হজে গমনেচ্ছুদের নিবন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী বৃহস্পতিবার (১ মার্চ) থেকে শুরু হবে চলতি বছর হজে গমনেচ্ছু প্রাক-নিবন্ধিতদের নিবন্ধন। চলবে ১১ মার্চ পর্যন্ত।

বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরও দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ১৪৩৯ হিজরি/২০১৮ খ্রিষ্টাব্দ’ সোমবার অনুমোদন দেয় মন্ত্রিসভা। একই সঙ্গে সংশোধিত ‘জাতীয় হজ ও ওমরাহ নীতি ১৪৩৯ (২০১৮)’ অনুমোদন দেয়া হয়েছে।

এবার হজ পালনে প্যাকেজ-১ এ ৩ লাখ ৯৭ হাজার ৯২৯ এবং প্যাকেজ-২ এ ৩ লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা খরচ করতে হবে। চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২১ আগস্ট (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

ধর্ম মন্ত্রণালয়ের হজযাত্রী নিবন্ধন-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে ১৬ হাজার ৭৩ ক্রমিক পর্যন্ত নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ (প্রাক-নিবন্ধনের সময় দেয়া ২৮ হাজার টাকা ছাড়া) সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে নিবন্ধন করতে হবে।

প্রাক-নিবন্ধনের সময়ে দেয়া ২৮ হাজার টাকা সমম্বয় করে ২০১৮ সালের হজ প্যাকেজ-১ এর হজযাত্রীদের অবশিষ্ট ৩ লাখ ৬৯ হাজার ৯২৯ টাকা এবং হজ প্যাকেজ-২ এর হজযাত্রীদের ৩ লাখ ৩ হাজার ৩৫৯ টাকা সোনালী ব্যাংকের মতিঝিলে স্থানীয় কার্যালয় শাখার ০০০২৩৩০০৯০৮ (Sale proceeds of Hajj Deposit) অ্যাকাউন্টে জমা দিতে হবে।

নির্ধারিত ক্রমিকের মধ্যে যারা নিবন্ধন করবেন না তারা এবার হজে যেতে আগ্রহী নন বিবেচনা করে হজ ও ওমরাহ নীতি অনুযায়ী প্রাক-নিবন্ধনের পরবর্তী ক্রমিক থেকে ক্রমানুযায়ী নির্ধারিত কোটা পূরণ করা হবে।

যেসব ব্যক্তি ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালে হজ করেছেন বা হজ ভিসা পেয়েছিলেন কিন্তু হজে যেতে পারেননি তাদের মধ্যে যারা এ বছর হজ করবেন তাদের জন্য সৌদি সরকারের আরোপ করা ভ্যাটসহ অতিরিক্ত চার্জ ২ হাজার ১০০ সৌদি রিয়াল বা ৪৬ হাজার ৯৩৫ টাকা পরিশোধ করতে হবে। এ অর্থও একই ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। এছাড়া সৌদি সরকার আরও কোনো চার্জ আরোপ করলে তাও পরিশোধ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ই-হজ ব্যবস্থাপনার সঙ্গে সমন্বয়ের জন্য সরকারি হজযাত্রীদের পাসপোর্ট স্ক্যান করে নিবন্ধন তথ্য পূরণ করতে হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ