আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৪৪ সকাল
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আগামীকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি মক্কার মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন শায়খ বান্দার বিন আবদুল আজিজ বালিলাহ। একই দিন মদিনার মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন শায়খ আবদুল মুহসিন আল-কাসিম। প্রকাশিত সাপ্তাহিক ইমাম তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

শায়খ বান্দার বালিলাহ সৌদি আরবের বিশিষ্ট কোরআন তিলাওয়াতকারী ও ইসলামি স্কলার। ১৯৭৫ সালে মক্কায় জন্ম নেওয়া তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে শরিয়াহ ও ফিকহ বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে মদিনার ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে ফিকহে পিএইচডি অর্জন করেন।

তিনি ২০১৩ সালে মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব পান। এরপর থেকে নিয়মিতভাবে মসজিদুল হারামে নামাজ ও খুতবা পরিচালনা করে আসছেন। ২০২০ সালে সৌদি আরবের শীর্ষ আলেমদের কাউন্সিলের সদস্য হিসেবেও তাকে নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে শায়খ আবদুল মুহসিন বিন মুহাম্মদ আল-কাসিম মসজিদে নববির দীর্ঘদিনের ইমাম ও খতিব। তিনি ছোটবেলাতেই কোরআন হিফজ করেন। এরপর রিয়াদের ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্নাতক, উচ্চতর ডিগ্রি ও ফিকহে ডক্টরেট সম্পন্ন করেন।

শায়খ আল-কাসিম ১৯৯৭ সালে মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পান। দীর্ঘ সময় ধরে তিনি মসজিদে নববিতে ইমামতি ও খুতবা দিয়ে আসছেন।

দুই পবিত্র মসজিদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ১৮ সেপ্টেম্বর মসজিদুল হারামে জুমার নামাজের ইমাম হবেন শায়খ বান্দার বালিলাহ এবং মসজিদে নববিতে ইমামতি করবেন শায়খ আবদুল মুহসিন আল-কাসিম।

সূত্র: ইসলামিক ইনফরমেশন

আইও/