মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ইসলামিক স্টেটে যোগ দেওয়ায় ১৬ তুর্কি নারীর ফাঁসির আদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার অভিযোগে ইরাকে ১৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। তবে, এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে বলে জানিয়েছেন বিচার বিভাগের এক মুখপাত্র।

ইরাকে আইএসের দাপট কমে যাওয়ার পর সেখানে গ্রেফতার হাজারো বিদেশি নারীর বিচার চলছে। এই নারীদের সঙ্গে রয়েছে শত শত বাচ্চাও।

২০১৪ সাল থেকে হাজারো বিদেশি নাগরিক ইরাকে আইএসের হয়ে যুদ্ধ করেছেন। অনেক নারীও দেশের বাইরে থেকে এসে বা তাদের আনা হয়েছে সেখানে।

গত বছরের আগস্টে কুর্দি বাহিনীর কাছে প্রায় ১৩০০ বিদেশি নারী আত্মসমর্পন করেন। পরে তাদের মূলোৎপাটনে আরও বড় অভিযান শুরুর পর এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৭০০তে।

একই অভিযোগে গত সপ্তাহেও এক তুর্কি নারীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। এ ছাড়া ১০ জন বিভিন্ন দেশের নারীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

২০১৪ সালের পর ইরাকের প্রায় এক-তৃতীয়াংশের দখল নেয় আইএস। গেল বছরের ডিসেম্বরে আইএসেকে পরাজিত করার ঘোষণা দেয় ইরাক।