মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় ছাত্র আন্দোলন নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহীন বিন শফিক
কুমিল্লা প্রতিনিধি

কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় ও ফেসবুকে ইসলামিক পোস্ট করার দায়ে কুমিল্লা শহর শাখার ছাত্র আন্দোলন দায়িত্বশীল ইফতিখার ফারদিনকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার পাঁচ রুমমেটসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে 'পুলিশ পেটানো ও নাশকতা'র মিথ্যা মামলার কারন দর্শানো হয়।

ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর শাখার সহ-সভাপতি আজিজুল ইসলাম সূত্রে জানা যায়, ফেনী পলিটেকনিক কলেজে অধ্যয়নরত ইফতেখারকে কলেজে ছাত্র লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় এবং ফেসবুকে ইসলামিক পোস্ট দেওয়ার কারনে গ্রেপ্তার করে ফেনী জেলা পুলিশ।

গ্রেততারের দ্বিতীয় দিন অপর ৫ জনের মুক্তি হলেও ইফতেখারকে মুক্তি দেয়নি।

জেলা দায়িত্বশীল সূত্রে আরো জানা যায়, ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে ইফতেখারের নিঃশর্ত মুক্তির জন্য সকল প্রকার আইনী সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ইফতিখার ফারদিন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা শহর শাখার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ