জ্বালানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ কাল
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:০৫ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামীকাল (শুক্রবার, ৪ সেপ্টেম্বর) বাদজুমা বায়তুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

দলের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করবেন।

দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ছবি ও সংবাদ সংগ্রহে প্রতিনিধি ও ক্যামেরাপার্সন প্রেরণের অনুরোধ করা হয়েছে।

আইও/