শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

সৌদি যুবরাজের হাতে সম্মাননা পেলেন বাংলাদেশের মাওলানা যাকারিয়্যা মাহমূদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মদিনা মুনাওয়ারার গভর্নর, সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের ছেলে যুবরাজ ড. ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের কাছ থেকে বিশেষ সম্মাননা পদক পেলেন আল কোরআন মিউজিয়ামের সহকারী ইনচার্জ ও বাংলা বিভাগের প্রধান যাকারিয়্যা মাহমূদ।

দাওয়াহ, আলোচনা, অনুবাদ, হাজীদের বিভিন্ন সেবা ও মিউজিয়ামের বিভিন্ন উন্নয়নকল্পে বিশেষ অবদানের জন্য একমাত্র বাংলাদেশি হিসেবে যাকারিয়্যা মাহমূদ এ সম্মাননা ক্রেস্ট অর্জন করেন।

তাকে এ সম্মাননা দেন আসমাউল হুসনা ও আল কোরআন মিউজিয়ামের প্রধান পৃষ্ঠপোষক মদিনা মুনাওয়ারার গভর্নর, যুবরাজ ড. ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

সম্প্রতি মসজিদে নববির পাশের আসমাউল হুসনা মিউজিয়ামের ভিআইপি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মদিনা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ড. হাতেম বিন হাসান আল মারজুকি, মসজিদে নববির পরিচালনা কর্তৃপক্ষের প্রধান, আওকাফে ব্যাংক আল রাজেহির প্রধান, মিউজিয়ামের জেনারেল সুপারভাইজার, পরিচালক ও স্থানীয় প্রশাসন এবং সরকারের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ।

যাকারিয়্যা মাহমূদ বর্তমানে মদিনা বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচারব্যবস্থা এবং ইসলামি রাষ্ট্র বিজ্ঞানের এমফিল গবেষক। এর আগে তিনি একই বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি আইনের ওপর ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশের ফরিদাবাদ মাদরাসা থেকে পবিত্র হিফজুল কোরআন, লালবাগ মাদরাসা থেকে দাওরায়ে হাদিস ও যাত্রাবাড়ী মাদরাসা থেকে তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা কোর্স সম্পন্ন করেন।

বাংলাদেশি এ স্কলার মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের আগে ‘আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’ এ অধ্যয়নরত ছিলেন। সেখান থেকে ২০০৮ সালে উচ্চশিক্ষায় রাজকীয় সৌদি আরব সরকারের স্কলারশিপ অর্জন করে মদিনা বিশ্ববিদ্যালয়ে গমন করেন।

তিনি মাইনিউজ ও প্রবাসীকাল ডটকম নামের দুটি অনলাইন পত্রিকাও সম্পাদনা করেন।

ইসরাইল কি তার শেষ পরিণতির দিকেই ধাবিত হচ্ছে?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ