রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল আদর্শ ইমামকে হতে হবে সমাজের আলোকবর্তিকা: শায়খ আহমাদুল্লাহ ‘গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করতে হবে’ দলে গতি আনতে পরিকল্পনা জানালেন ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব ‘এ দেশে এক পীরের যত মুরীদ আছে পুরো জামায়াত মিলেও এত লোক নেই’

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে আইডিয়াল স্কুলের গণিত বিভাগের শিক্ষক আইয়ুব আলীকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। আইয়ুব ওই ছাত্রীর প্রাইভেট টিচার ছিল। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। এরপর থানায় যৌন হয়রানির মামলা করে মেয়েটির মা।

মামলায় অভিযোগ বলা হয়, কয়েকটি ক্লাস মিস দেয়ায় গ্যাপ পুষিয়ে নিতে ১৭ ফেব্রুয়ারি সকালে মেয়েটিকে বাড়িতে ডেকে নেয় আইয়ুব। সকাল সাড়ে ৮টার দিকে তার স্ত্রী ছেলে ও মেয়ে নিয়ে বাইরে বের হলে শিক্ষার্থীকে প্রথমে কুপ্রস্তাব দেন ওই শিক্ষক। মেয়েটি প্রস্তাবে রাজি না হলে তার হাত ও কাপড় ধরে টানাটানি এবং এক পর্যায়ে যৌন হয়রানি করে। কিছুক্ষণ পর মেয়েটি জোর করে শিক্ষকের ঘর থেকে বের হয়ে বাড়িতে এসে এসব মাকে জানায়।

পুলিশের ডেমরা জোনের সিনিয়র সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম  বিষয়টি করে জানান, আইয়ুবকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।

আইয়ুবের বাড়ি ১১৫/বি দক্ষিণ যাত্রাবাড়ী। সেখানেই প্রাইভেট পড়তে যেতো মেয়েটি। গ্রামের বাড়ি টাঙ্গাইল।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ