মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলা একাডেমিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে উদযাপনের অংশ হিসেবে বাংলা একাডেমির উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।

সম্মেলনের মূল বিষয় হচ্ছে ‘দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সাহিত্য’। সম্মেলনে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তানসহ ছয়টি দেশের শতাধিক লেখক, শিক্ষাবিদ ও গবেষক যোগ দিয়েছেন।

আজ সকাল দশটায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. ফকরুল আলম।

স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। আলোচনায় অংশ নেন ভারতের অনুবাদক ও গবেষক রাধা চক্রবর্তী। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম।

স্বাগত ভাষণে ড. শামসুজ্জামান খান বলেন, দক্ষিণ এশিয়ার সাহিত্যকে বিশ্ব দরবারে অন্যান্য ভাষাভাষি মানুষের কাছে উপস্থাপন করার লক্ষ্যেই একাডেমি এই সাহিত্য সম্মেলনের আয়োজন করে আসছে। এবারের দু’দিনের সম্মেলনের মূল বিষয় দক্ষিণ এশিয়ার বর্তমান সাহিত্যকে নির্বাচিত করা হয়েছে এই অঞ্চলের লেখক ও তাদের সাহিত্য চর্চার অবস্থাকে দেশগুলোর নাগরিকদের তথা পাঠকদের অবগত করার জন্য।

দ্বিতীয় পর্বে ‘দক্ষিণ এশিয়ার সাহিত্য’ নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের লেখক ও শিক্ষাবিদ অরুণা চক্রবর্তী বাংলাদেশের ড. ফিরদৌস আজিমের সঙ্গে আলাপনে অংশে নেন।

তৃতীয় পর্বে অনুষ্ঠিত হয় ‘দক্ষিণ এশিয়ার কথাসাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে মূল বক্তব্য উপস্থান করেন রিফাত মুনিম। আলোচনায় অংশ নেন কথাশিল্পী ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শ্রীলঙ্কার সাহিত্যিক ও ইমেরিটাস অধ্যাপক জি বি দিশানায়েক, কলম্বিয়ার কথাসাহিত্যিক আন্দ্রেজ মাউরিসিয়ো মুনজ এবং বাংলাদেশের অধ্যাপক খালিকুজ্জামান ইলিয়াস।

পরে ‘দক্ষিণ এশিয়ায় থিয়েটার’ বিষয়ক আলোচনা পর্বে মূল বক্তব্য উপস্থান করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আলোচনায় অংশ নেন অধ্যাপক শফি আহমেদ, নাট্য ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ এবং ভারতের নাট্যজন অংশুমান ভৌমিক।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ