শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম

ফেসবুকে একাধিক নারীর সঙ্গে বন্ধুত্ব যুবকের, অতঃপর...!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

সোশ্যাল সাইটের মাধ্যমে ফাঁসিয়েছে অর্ধশত সুন্দরী নারীকে। তারপর সেই সমস্ত সুন্দরীর কাছ থেকে নানা ভাবে ফায়দা তুলেছে। এমনই এক 'সাইবার' রোমিওকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতের নাম ইয়াকুব কুরেশী (২৭) ওরফে রাজ মালহোত্রা।

ভারতের দিল্লির বেহরমপুরার বাসিন্দা ইয়াকুব ফেসবুকে রাজ মালহোত্রা নামে একটি ভুয়া প্রোফাইল তৈরি করে। সেই প্রোফাইল থেকে সুন্দরী নারীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। সে ফেসবুকের মাধ্যমে এক এমন এক নারীর সঙ্গে বন্ধুত্বের চেষ্টা করে, যে সোশ্যাল সাইট সম্পর্কে বেশ ওয়াকিবহাল। নিজেকে এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে পরিচয় দেওয়া এই যুবক মেয়েটির মন জয় করে নেয়। সংগ্রহ করে তার মোবাইল নাম্বার।

তারপর থেকেই সেই নারীর সঙ্গে একান্তে দেখা-সাক্ষাৎ শুরু হয়। কিছুদিন বাদেই ইয়াকুবের ব্যবহারে নারীর সন্দেহ হয়। কিছুদিনের মধ্যে তিনি যুবকের প্রকৃত পরিচয় জানতে পারেন। তারপর তিনি ওই ভুয়া প্রোফাইলের যুবকের সঙ্গে কথাবার্তা বন্ধ করে দেন।এতে ওই যুবক তেলে বেগুনে রেগে যায়৷

এরপর সে সেই নারীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেয়। হুমকির জেরে নারী রীতিমতো বিব্রত ও আতঙ্কিত হয়ে ওঠেন। পরে তিনি দিল্লি পুলিশের অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন। মামলার তদন্ত নেমে পুলিশ সেই যুবককে গ্রেফতার করে।

পুলিশ তদন্ত করে জানতে পারে শুধু সেই নারী একা নয়, ইতিমধ্যে সে ফেসবুকের জাল প্রোফাইলের মাধ্যমে কমপক্ষে ৫০জন নারী-যুবতির সঙ্গে বন্ধুত্বের নামে সম্পর্ক স্থাপন করেছে। পরে তাদের নানা ভাবে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করেছে। ফেসবুকের মাধ্যমে নারীদের ফাঁসিয়ে ধর্ষণ করার ঘটনাও পুলিশের সামনে এসেছে। কয়েকজনকে আবার ধর্মান্তরও করিয়েছে বলে অভিযোগ পেয়েছে পুলিশ। বিডি প্রতিদিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ