সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও প্রবেশ করেছে চতুর্থ প্রজন্মের (ফোরজি) ইন্টারনেট প্রযুক্তিতে।

সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে টেলিটক, গ্রামীণফোন, বাংলালিংক ও রবি মোবাইল অপারেটরকে আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্স তুলে দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)। এর ফলে আজ থেকে ফোরজি যুগে পা রেখেছে বাংলাদেশ।

ফোরজি প্রযুক্তির চালুর ফলে গ্রাহকরা উচ্চগতির ইন্টারনেট সেবা পাবেন। সেক্ষেত্রে মোবাইলে ব্যবহারকৃত আপনার সিমটিও হতে হবে ফোরজি সিম। আর আপনার সিমটি ফোরজি কিনা তা জানতে হলে নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে পারেন।

১.গ্রামীণফোন:

গ্রামীণফোন অপারেটরের সিম ব্যবহারকারীরা *১২১*৩২৩২# ডায়াল করলে ফিরতি এসএমএসে পেয়ে যাবেন তার সিমটি ফোরজি কি না।

২. রবি :
রবি গ্রাহকরা *১২৩*৪৪# ডায়াল করলেই জানতে পারবেন।

৩. বাংলালিংক:
বাংলালিংকের গ্রাহকেরা মোবাইল ফোন থেকে 4G লিখে ৫০০০ নম্বরে এসএমএস পাঠালে ফিরতি ম্যাসেজে ফোরজি সিমের বিষয়ে তথ্য পাবেন।

গ্রাহকের সিমটি যদি ফোরজি না হয়, তাহলে তা সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা কেন্দ্র থেকে পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে।

তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ