মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেনাপোলে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় জুয়েল চন্দ্র শীল গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ইমিগ্রেশনের রেড এলার্ট পাওয়া জুয়েল চন্দ্র শীল (২৬) নামে এক বাংলাদেশি যুবক। জুয়েল লক্ষ্মীপুর জেলার রামগতি থানার চরলক্ষ্মী গ্রামের বেজু কুমার শীলের ছেলে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে শুক্রবার সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট জমা দেয়ার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ফেনী সদর থানায় তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলা নং- ৩৯ তারিখ-১৫/০২/১৫। ইমিগ্রেশন পুলিশের ওসি তরিকুল ইসলাম জানান, ওই মামলায় এতদিন তিনি পলাতক ছিলেন। তিনি যেন দেশের বাইরে পালিয়ে যেতে না পারেন সে জন্য স্থল ও বিমান পথে তার নামে রেড এলার্ট জারি করে পুলিশ। পরে মামলার ব্যাপারে নিশ্চিত হয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেনী সদর থানার ওসি রাশেদ খান চৌধুরী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে জুয়েল চন্দ্র শীলের নামে ফেনী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। তাকে দীর্ঘদিন গ্রেপ্তার করতে না পেরে দেশের সকল ইমিগ্রেশনে চিঠি দেয়া হয়।
তিনি আরও জানান, আদালতের মাধ্যমে জুয়েল চন্দ্র শীলকে ফেনীতে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জুয়েল চন্দ্র শীলকে গ্রেপ্তারের খবর ফেনী সদর থানায় জানানো হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ