আওয়ার ইসলাম, ডেস্ক : এলাম, দেখলাম, কিনে ফেললাম। সব সম্ভবের এই ঢাকা শহরে এরকম ভাবলে চরম একটা ভুল করবেন আপনি। চাইলেই আপনার পক্ষে সপ্তাহের সাত দিন ঢাকা শহরজুড়ে কেনাকাটা সম্ভব হবে না, কেনাকাটার ক্ষেত্রে এই মন্ত্রটা মাথায় না রাখলে যে কোনো দিন পস্তাতে হবে আপনাকে।
হয়তো দেখা যাবে প্রেমিকা বা পরিবার বগলে নিয়ে খুব আগ্রহের সঙ্গে শপিং করতে বের হয়েছেন, না জেনে এমন এক এলাকায় হাজির হয়েছেন যেখানে সেদিনই সাপ্তাহিক মার্কেট ছুটির দিন। পুরো এলাকায় কোনো দোকান খোলা পাবেন না আপনি। শপিং তো হবেই না, বন্ধ হয়ে যেতে পারে আপনার দুপুরের লাঞ্চ বা রাতের ডিনার। কারণ ভালো ভালো খাবারের দোকানগুলো যে ওই মার্কেটের ভেতরেই!
পুরো ঢাকা শহরকে সাতটি অঞ্চলে ভাগ করে দোকানপাট, বিপণিবিতান বন্ধের দিন নির্ধারণ করতে একটি প্রস্তাব ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় পাস হয়। মন্ত্রিসভার এ সিদ্ধান্ত ওই বছরের ১৬ ফেব্রুয়ারি গেজেট আকারে প্রকাশিত হয়, যা এখন তা কার্যকর হয়েছে। জেনে নিন কোন এলাকায় কবে মার্কেট বন্ধ থাকবে।
রোববার পুরোদিন ও সোমবার অর্ধেক দিন বন্ধ
এলাকার নাম-১
আগারগাঁ, তালতলা, শেরে বাংলা নগর, শ্যাওড়া পাড়া, কাজী পাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুখেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএসএইচ, ওল্ড ডিওএসএইচ, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এরিয়া, তেজগাঁ ইন্ড্রাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলসান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এরিয়া।
মার্কেটের নাম-১
এসকল এলাকার মার্কেটগুলো রোববার পুরোদিন ও সোমবার অর্ধেক দিন বন্ধ থাকে। উল্লেখযোগ্য মার্কেটগুলোর মধ্যে রয়েছে বিসিএস কম্পিউটার সিটি, পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসী পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি।
এলাকার নাম-২
রামপুরা, বনশ্রী, খিলগাঁ, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।
মার্কেটের নাম-২
মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি কর্পোরেশন মার