সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

রোহিঙ্গাদের জন্য রোনালদোর সাহায্যের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে সাহায্যের আহ্বান জানিয়েছেন বিশ্ব ফুটবলের পুর্তগাল সুপার স্টার রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম ও টুইটারে ক্ষুদে বার্তা পাঠিয়ে এই মানবিক সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।

বাংলাদেশে শরণার্থী শিবিরে আশ্রিত সন্তান কোলে নেয়া এক পিতার ছবির পাশে নিজের সন্তানদের নিয়ে একটি ছবি পোস্ট করে তার ক্যাপশনে রোনালদো লিখেছেন, একটাই পৃথিবী। যেখানে আমরা সবাই নিজের সন্তানদের ভালোবাসি। অনুগ্রহ করে রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিন।

রোহিঙ্গাদের সহায়তার আহ্বান রোনালদোর

মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনীর হামলা থেকে জীবন বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছে প্রায় ৭ লাখ রোহিঙ্গা। যাদের মধ্যে প্রায় সাড়ে ৬ লাখেরও বেশি মানুষের জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন।

বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে সাড়ে ১৬ হাজার শিশু রয়েছে যাদের বয়স ৫৯ মাসের কম।

রোনালদো হচ্ছেন বিশ্বের শীর্ষ ধনী ক্রীড়াবিদদের একজন। ব্যালন ডি অ’র পুরস্কার জিতেছেন ৫ বার। খেলাধুলার বাইরে তিনি বিভিন্ন ধরনের দাতব্য কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। সেভ দ্য চিল্ড্রেন, ইউনিসেফ, ওয়ার্ল্ড ভিশন এবং ২০১৫-সহ বিপুল সংখ্যক দাতব্য সংস্থার শুভেচ্ছা দূত হিসেবে কাজ করে আসছেন তিনি।

২০১১ সালে যুদ্ধবিধ্বস্ত গাজা উপকুলে স্কুলঘর নির্মাণে অর্থ সংগ্রহের জন্য রোনালদো তার ইউরোপীয় গোল্ডেন বুট ট্রফিটি নিলামে বিক্রি করে দিয়েছিলেন। নিলামে ট্রফিটির মূল্য উঠেছিল ১২ লাখ পাউন্ড।

এছাড়ও ২০১৩ সালের ব্যাল ডি  অ’র খেতাবের ট্রফিটিও মুমূর্ষ শিশুদের জরুরি চিকিৎসা সেবা তহবিল সংগ্রহে দান করেছিলেন রোনালদো।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ