বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বিক্ষোভের মুখে ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হেইলএমারিয়াম ডিসালেন। গত বৃহস্পতিবার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ফানা এ তথ্য জানিয়েছে।

টেলিভিশনে দেওয়া ভাষণে হেইলএমারিয়াম বলেন, দেশজুড়ে চলমান রাজনৈতিক অশান্তি ও অস্থিরতায় অনেক মানুষের প্রাণহানি হয়েছে। এছাড়া অনেকে বাস্তুচ্যুতও হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতা বন্ধ করার মাধ্যমে আবার শান্তি ফিরিয়ে আনতে ও রাজনীতিকে আবার নতুন করে ঢেলে সাজাতে হলে আমার পদত্যাগ করা প্রয়োজন বলে আমি মনে করি।

২০১২ সাল থেকে ক্ষমতায় ছিলেন হেইলএমারিয়াম। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবাতে ২০১৫ সালে সরকারের নেয়া একটি উন্নয়ন প্রকল্প ঘিরে দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের সৃষ্টি হয়। এ বিক্ষোভে শতাধিক লোক নিহত হয়। দেশটির সরকার কর্তৃক জনগণের রাজনৈতিক অধিকার হনন ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে হাজার হাজার লোক সরকার বিরোধী অভিযানে রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গত বছর হেইলএমারিয়াম সরকার দেশটিতে জরুরি অবস্থা জারি করে।

হেইলএমারিয়ামের পদত্যাগপত্র গ্রহণ করেছে তার দল সাউদার্ন ইথিওপিয়ান পিপলস ডেমোক্র্যাটিক মুভমেন্ট। লন্ডনে ইথিওপিয়ার দূতাবাস জানিয়েছে, হেইলএমারিয়ামের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়েছে। তবে তার পরিবর্তে নতুন কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত দলীয় প্রধান হিসেবে হেইলএমারিয়াম দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইপিআরডিএফ।

 

সূত্র: ফানা নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ