শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ

তিন তালাকের পক্ষে ভারতে লক্ষাধিক নারীর র‌্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

একসঙ্গে তিন তালাক বিরোধী বিল ও তিন তালাক নিয়ে ভারতের রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে র‌্যালি বের করেছে ভারতের প্রায় লক্ষাধিক মুসলিম নারী। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’ বোর্ডের অঙ্গ সংগঠন ‘তাহাফফুজে শরিয়ত মালিগাও’ এর পক্ষ থেকে এ র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শহর থেকে প্রায় লক্ষাধিক মুসলিম নারী অংশগ্রহণ করে।

শুক্রবার সংবাদপত্রটির প্রিন্ট ভার্সনের খবরে বলা হয়, বৃহস্পতিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উমরীন মাহফুজ রাহমানীর নেতৃতে পরিচালিত র‌্যালিতে বিভিন্ন নারী সংগঠনগুলোর নেত্রী, লেখক ও মুসলিম নারী স্কলাররাও অংশ নেন। তাদের দাবি, গত ২৮ জানুয়ারি পার্লামেন্টে রাষ্ট্রপতি ‘মুসলিম নারীরা বাদী ও গোলামির শিকার’ আখ্যা দিয়ে তাদের অপমানিত ও লাঞ্চিত করেছেন।

শরিয়তে ইসলামিয়ার ওপরই তাদের একমাত্র ভরসা। এসময় তারা মুসলিম আইনে সরকারের হস্তক্ষেপ চেষ্টা বন্ধ করে তিন তালাক বিরোধী বিল বাতিল করার আহ্বান জানান। র‌্যালিটি মালিগাওয়ের এটিটি হাইস্কুলে অনুষ্ঠিত হয়।

এসময় মাওলানা উমরীন মাহফুজ রাহমানী বলেন, বর্তমান সরকার কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ও কিছু তথাকথিত মুসলিম নারীর সমর্থণ নিয়ে ইসলামি শরিয়তে হস্তক্ষেপের চেষ্টা করছে। মুসলিম নারীদের প্রতি সহানুভূতির নামে তিন তালাক বিল মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছে। অথচ এ আইন সম্পূর্ণ শরিয়তবিরোধী।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের ভাষণে রামনাথ কোবিন্দ বলেছিলেন, কয়েক যুগ থেকেই মুসলিম নারীরা রাজনৈতিক স্বার্থ ও গোলামির শিকার হয়ে আসছিলে। এখন তাদের স্বাধীন করার সুযোগ হয়েছে। তিন তালাক বিল মুসলিম নারীদের জন্য আত্মসম্মান ও সাহসের সঙ্গে চলার অনুপ্রেরণা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডেইলি সিয়াসাত উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ