বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রামে পুলিশকে গুলি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীতে তল্লাশির সময় পুলিশকে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

জানা যায়, নগরীর ষোলশহর এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মালেককে (৩৮) দ্রুত গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাদের চেনা সম্ভব হয়নি।

দুর্বৃত্তের ছোড়া গুলি আবদুল মালেকের হাঁটুর দুই ইঞ্চি উপরে লাগে বলে জানা যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া জানান, ষোলশহর রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় চেকপোস্টে তল্লাশি করছিল পুলিশ।এসময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

আহত পুলিশের এক্স-রে করা হয়েছ। তাকে জরুরি চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

নামাজের প্রতি আহ্বানের অভিনব পদ্ধতি এক ফটোগ্রাফারের


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ