শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮


নেপালের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলি। নেপালের নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের দুই মাস পর বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়। খবর এএফপি’র।

মাওবাদীদের সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের ১১ বছর পর নতুন সংবিধানের অধীনে কে পি শর্মা ওলি প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। নেপালকে হিন্দু রাজতন্ত্র থেকে ফেডারেল রিপাবলিক কাঠামোতে রূপান্তর করতেই নতুন সংবিধান প্রণীত হয়।

প্রেসিডেন্সিয়াল সেক্রেটারি ভেশ রাজ অধিকারী এএফপিকে জানান, এই কমিউনিস্ট নতুন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নিবেন বলে আশা করা হচ্ছে। এএফপি।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ