সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রূপার নৌকা ফিরিয়ে দিলেন ওবায়দুল কাদের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গিয়েছিলেন ঢাকার ধামরাই উপজেলায়।

১৭ কোটি টাকা ব্যয়ে ধামরাইয়ের চৌহাটে টাঙ্গাইলের মির্জাপুরের সঙ্গে সংযোগ রক্ষাকারী বংশী নদীর ওপর নির্মিত সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

উদ্বোধন শেষে মঞ্চে বসেছেন কাদের, এমন সময় স্থানীয় সংসদ সদস্য (এমপি) আব্দুল মালেকের নির্দেশনায় মাইকে ঘোষণা এলো, ‘এখন রূপার তৈরি নৌকা মন্ত্রীকে তুলে দেবেন...’
ঘোষণা শেষ না হতেই থামিয়ে দিলেন ওবায়দুল কাদের।

বিরক্তি নিয়েই বললেন, ‘থামেন। এটা আমি নেবো না। জানেন না, আমি এগুলো নিই না। তারপরও কেন দিতে চান?’ কথা যেন শুনতে পাননি এমপি মালেক। থামলেন না তিনি। পীড়াপীড়ি শুরু করলেন। কিন্তু কিছুতেই রাজি করানো গেলো না ওবায়দুল কাদেরকে।
শেষ পর্যন্ত ক্লান্ত ভঙ্গিতে রূপার নৌকাকে পেছনে ঠেলে দিলেন এমপি মালেক।

তবে কিছুক্ষণ পরে ‘ফুলের তৈরি নৌকা’ নিয়ে মন্ত্রীকে উপহার দিলে তা সাদরে গ্রহণ করেন ওবায়দুল কাদের।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ