রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ জামিয়া ইমদাদিয়ার হিফজ বিভাগের প্রবীণ শিক্ষক হাফেজ রুহুল আমিনের ইন্তেকাল

পুলিশের অনুরোধে অনশন ভঙ্গ বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে ৬ ঘণ্টার অনশন কর্মসূচি পুলিশের অনুরোধে ৩ ঘণ্টায় শেষ করলেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার বেলা ১টার দিকে অনশন কর্মসূচি শেষ করে বিএনপি।

সকাল ১০টা থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঘোষিত তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করে আসছিল।

জনদুর্ভোগের কারণে অনশন কর্মসূচি শেষ করতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে বলে সাংবাদিকদের জানান রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

তবে বেলা ১১টা থেকে অনশনস্থল ঘিরে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন ছিল। জলকামানের গাড়িও প্রস্তুত রাখা ছিল। অনশন কর্মসূচিতে যোগ দিতে বুধবার সকাল ৮টা থেকে প্রেস ক্লাবের সামনে খণ্ড খণ্ড ভাবে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি পালন করার কথা ছিল তাদের।

অনশনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা অংশগ্রহণ করেন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এর আগে গতকাল মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করে দলটি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ