সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এবার ঘুষ কেলেঙ্কারিতে ফেঁসে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এবার ঘুষ লেনদেনের মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করতে যাচ্ছে দেশটির পুলিশ। এর আগেও একাধিক কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে।

এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানায়, ঘুষ, প্রতারণা এবং অবৈধভাবে ক্ষমতার ব্যবহারের দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ তাদের হাতে আছে। আর তাই মামলার প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের বরাবর একটি চিঠিও দিয়েছেন তারা।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘুষের বিনিময়ে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের বিভিন্ন সময় সুযোগ-সুবিধা দেওয়া এবং গণমাধ্যমকে নিজের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।

তবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, “ভিত্তিহীনভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।”

‘নেতানিয়াহু ফিরে যাও’ শ্লোগানে উত্তাল মুম্বাই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ