বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আচরণ ভালো না করলে উন্নয়ন তলিয়ে যাবে : আওয়ামী লীগের সমাবেশে কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  জনগণের সঙ্গে আচরণ ভালো করবেন। যতই উন্নয়ন করুন না কেন, আচরণ ভালো না করলে উন্নয়ন ম্লান হয়ে যাবে। জনগণকে খুশি রাখতে হবে।

ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতা চিরদিন থাকবে না। জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তাদের পাশে থাকবেন। এমপির পিএস, এপিএস কমিশন খান, কিন্তু এমপি ভালো। আপনি যতই ভালো হন, আপনার পাশের লোক যদি খারাপ কাজ করে তার দায় এড়াতে পারবেন না। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ধামরাইয়ের চৌহাট-আমতাবালিয়া-মির্জাপুর সড়কের বালি এলাকায় বংশী নদীর ওপর একটি সেতু উদ্বোধনের পর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন আর বেশি দূরে নয়। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে এখন থেকে নির্বাচনী কমিটি করতে হবে। ঘরে ঘরে গিয়ে সদস্য সংগ্রহ করতে হবে। কতজন আওয়ামী লীগ করে আর কতজন অন্য দল করে, খাতা-কলমে তা হিসাব করতে হবে। দল ভারী করার জন্য কোনও খারাপ লোককে দলে টানবেন না। দাগি, চিহ্নিত সন্ত্রাসী ও স্বাধীনতাবিরোধীরা যেন দলে না ঢোকে, সেদিকে খেয়াল রাখবেন।

মন্ত্রী আরও বলেন, আমাদের এখন দুটি উদ্বেগের বিষয়। একটি প্রশ্নফাঁস, আরেকটি হচ্ছে গ্রামে গ্রামে মাদক ছড়িয়ে যাওয়া। এর সঙ্গে জড়িতরা দেশ ও জাতির শত্রু। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার সময় অপরাধ করে কেউ পার পাবে না। শত শত নেতাকর্মী জেলে। দুজন মন্ত্রী দুদকের মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন। সিরাজগঞ্জের মেয়র ও টাঙ্গাইলের এমপি কারাগারে। এ থেকেই প্রমাণিত হয়, শেখ হাসিনার হাত থেকে পার পাওয়ার উপায় কারও নেই।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ