সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রায় কার্যকরের দাবিতে আদালত চত্বরে দৌড়াবেন শাহজাহান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রায় যেন দ্রুত কার্যকর হয়, সে জন্য মির্জা শাহজাহান তাঁর দৌড় অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।

বহুজাতিক কোম্পানির কর্মী রূপা খাতুনকে চলন্ত বাসে ধর্ষণ ও হত্যা মামলার আসামিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার এবং রায় দ্রুত কার্যকরের দাবিতে এবার প্রতি বুধবার টাঙ্গাইল আদালত এলাকায় দৌড়াবেন মির্জা শাহজাহান। এ ছাড়া আসামিরা দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে মাসে এক দিন হাইকোর্ট এলাকায় দৌড়াবেন তিনি।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই হত্যা মামলার রায় ঘোষণার পর মির্জা শাহজাহান এ কথা জানান। তিনি বলেন, রায় হয়েছে। এই রায় যেন দ্রুত কার্যকর হয়, সে জন্য প্রতি বুধবার টাঙ্গাইল আদালত এলাকায় তাঁর দৌড় অব্যাহত থাকবে।

তা ছাড়া আসামিরা যখন হাইকোর্টে আপিল করবেন, তখন তিনি প্রতি মাসে এক দিন হাইকোর্ট এলাকায় দৌড়ানোর মাধ্যমে আসামিদের মৃত্যুদণ্ড বহাল রাখার দাবি জানাবেন।

আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে প্ল্যাকার্ড হাতে গতকালও আদালত এলাকায় দৌড়িয়েছেন মির্জা শাহজাহান। রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ