সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ভরত কি শুধু হিন্দুদের দেশ?’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ভারত পাকিস্তান দুটি দেশেই মুসলমান ও হিন্দু রয়েছে। ভারতে সংখ্যাধিক্যের দিক দিয়ে হিন্দুরা এগিয়ে। তাই বলে কী ভারত শুধু হিন্দুদের দেশ?

সম্প্রতি বিবিসি উর্দূ একটি ভিডিও প্রতিবেদন করেছে ‘ভরত কি শুধু হিন্দুদের দেশ’ শিরোনামে।

ভিডিওটিতে শুরুতে দেখা যায়, ভারতের মসজিদে মুসলমানদের বিশাল বড় জামাতে নামাজ আদায় করার দৃশ্য। তারপরই ভারতের কিছু মুসলমানের সাক্ষাতকার নেয়া হয়।

তারা এমন মনে করে না তো যে ভারত হিন্দুদের। আর যারা মুসলমান তারা পাকিস্তান যেতে হবে। ভারত ছেড়ে দিতে হবে।

ভরতের কিছু লোক মনে করে ভারতের মুসলমানরা পাকিস্তানের প্রতি ভালোবাসা পোষণ করে।

ভিডিওটিতে দেখা যায় ভারতের একজন মুসলিম সংসদ সদস্য আসাদুদ্দীন ওয়াসি এ বিষয়ে কথা বলছে সংসদে।

তিনি বলেন, ভারতে জন্ম গ্রহণের ৭০বছর পরেও আমাকে হিন্দুরা মনে করে আমি পাকিস্তানকে ভালোবাসি। আমি পাকিস্তানি। আমার রাস্তা ঘাটে বের হওয়াও মুশকিল হয়ে যায় অনেক সময়।

বিবিসির সাক্ষাতকারে ওঠে এসেছে কয়েকজন ভারতি মুসলমানের বক্তব্য। যদি তাকে পাকিস্তানি বলা হয় তার কেমন লাগে।

একজন কলেজশিক্ষার্থী জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমাদের যখন পাকিস্তানি বলে অনেক কষ্ট লাগে। আমরা ভারতে জন্মেছি। ভারতকে ভালোবাসি। ভারতীয় প্রত্যেকেরই এদেশে থাকার অধিকার আছে।

এভাবে বিবিসি কয়েকজনের সাক্ষাতকার নিয়েছে প্রত্যেকেই তাদের মনের কথা প্রকাশ করে। যখন তাদের পাকিস্তানি বলা হয় তারা কষ্ট লাগার কথাটা ব্যক্ত করেছেন।

ভারতের সংসদ সদস্য আসাদুদ্দীন ওয়াসি সংসদে দাবি করেছেন, যারা এমন কথা বলে তাদের জন্য আইন প্রনয়নের করতে হবে। আমরা এদেশের নগরিক। হিন্দুদের যেমন এদেশে শান্তিতে বসবাস করার অধিকার আছে আমাদেরও অধিকার আছে।

সূত্র: বিবিসি উর্দূ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ