সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

জেদ্দায় জমিয়তের ২ নেতাকে সংবর্ধনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা, সৈয়দপুর আলীয়া মাদরাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ আব্দুন নূর ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের জেনারেল সেক্রেটারী হাফিজ মাওলানা সৈয়দ তামিম আহমদ জেদ্দা মহানগরীতে সংবর্ধিত।

গত ৯ ফেব্রুয়ারি জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর উদ্যোগে আয়োজিত উক্ত সংবর্ধনা সভা শতস্ফুর্তভাবে বিপুল নেতা কর্মীদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল জলিল এর সভাপতিত্বে ও জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান এর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর আন্তর্জাতিক সম্পাদক হাফেজ আমিনুল ইসলাম ও আব্দুল্লাহ বিন হারিছ ।

সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সিনিয়র সহ সভাপতি মাওঃ মাশহুদ কামাল, জমিয়তে উলামায়ে ইসলাম জেদ্দা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি মাওঃ হারিছ উদ্দিন, সহ সাধারণসম্পাদক মাওলানা আব্দুল হালিম ,অর্থ সম্পাদক মাওলানা হুসাইন আহমদ,সাংগঠনিক সম্পাদক হাফেজ এহসান উল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, প্রচার সম্পাদক হাফেজ রফিক , প্রশিক্ষণ সম্পাদক কারি শরিফ আহমদ, নির্বাহী সদস্য মাওলানা বিলাল, হাঃ যুবায়ের প্রমুখ । তারানা পাঠ করেন মাওঃ উবায়দুল্লাহ আশরফ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতিতে জালেম শাসকের বিরুদ্ধে ঐক্যের বিকল্প নাই বলে দাবি করেন এবং জমিয়তের মূল ধারার উপর অটল থেকে জমিয়তের কাজকে বিশ্বময়ি এগিয়ে নিয়ে যাওয়ার জোর দাবি জানান।

পরিশেষে সভাপতির বিদায়ী বক্তব্য ও প্রধান অতিথি মাওলানা সৈয়দ আব্দুন নূর সাহেবের দোয়ার মাধ্যমে সভার সমাপ্ত ঘোষণা করা হয় ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ