মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোলায় বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা, আটক-২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম মইনুল এহসান , ভোলা 
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়ার প্রতিবাদে ভোলায় জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন করতে গেলে পুলিশী বাঁধার মুখে পড়ে। এ সময় তারা প্রতিবাদ করতে গেলে পুলিশ বিএনপির ২ নেতাকে আটক করেছে। তবে পুলিশ বলছে আইনশৃংখলা চরম অবনতির চেষ্টা করায় তারা ২ জনকে আটক করেছে।

সোমবার (১২ ফেব্রুয়ারী) বেলা ১১টার সময় শহরের কালিনাথ রায় বাজার এলাকায় বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীদের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী দলীয় কার্যালয়ের সামনে একটি মানববন্ধন শুরু করে। কিছু সময় পরই পুলিশ গিয়ে বাঁধা দিয়ে মানববন্ধনের ব্যানার নিয়ে যায়।

এসময় বিএনপির নেতাকর্মী বিক্ষোভ করে প্রতিবাদ জানালে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে পুলিশ ভোলা জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদের সেলিম ও পৌর যুবদলের আহবায়ক ফারুক সিকদারকে আটক করে। জেলা বিএনপির সভাপতি গোলামনবী আলমগীর জানান,তাদের শান্তিপূর্ন কর্মসূচীতে পুলিশ বাঁধা দেয়। এসময় পুলিশের লাঠিচার্জে তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে।

ভোলা মডেল থানার ওসি মো:ছগির জানান , বিএনপির নেতাকর্মীরা আইনশৃংখলা অবনতি করার চেষ্টা করায় তাদের ২ জন নেতা আবদুল কাদের সেলিম ও ফারুক সিকদারকে আটক করা হয়েছে।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ