সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বেপরোয়া গতি, হংকংয়ে বাস উল্টে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক ডেস্ক

হংকংয়ে একটি দ্রুতগামী ডাবল ডেকার বাস উল্টে অন্তত ১৯ নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় এ ঘটনা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে হংকংয়ে সবচেয়ে শোচনীয় সড়ক দুর্ঘটনা। বেপরোয়া গতিতে বাস চালিয়ে দুর্ঘটনার দায়ে পুলিশ চালককে আটক করেছে।

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, তাইপো শহরের কাছে একটি প্রধান সড়কের পাশে বাসটি ক্ষতিগ্রস্ত অবস্থায় উল্টে পড়ে আছে। ভেতরে আটকেপড়া যাত্রীদের বের করতে বাসটির ছাদ কেটে ফেলেছেন দমকলকর্মীরা।

হংকং সরকার জানিয়েছে, ১৪ পুরুষ ও চার নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেয়ার পর একজন মারা যান।

টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে এক বয়োবৃদ্ধ জানিয়েছেন, দুর্ঘটনার সময় চালক খুব দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন- এমনকি মোড়ও ঘুরছিলেন ওই গতিতে।

বাসটির পরিচালনাকারী প্রতিষ্ঠান কাউলুন মোটর বাস কোম্পানির নির্বাহী সো জানিয়েছেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে ৮০ হাজার হংকং ডলার করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

দমকল বিভাগের কর্মকর্তা চ্যান হিং ইউ বলেন, নিহত ও আহতদের মধ্যে অধিকাংশ বাসের ওপরের ডেকে ছিল।

ট্রাফিক পুলিশের কর্মকর্তারা বলেন, বেপরোয়াগতিতে সড়কের ঢালে নামতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার পর চালককে শান্ত ও স্থির দেখা গেছে। তার ভেতরে কোনো ভাবান্তর ছিল না।

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া।/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ