রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু ‘জুলাই অভ্যুত্থান ব্যর্থ হলে বিএনপি নেতাকর্মীদের ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো’ জমিয়তের খিলগাঁও থানা শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় ৩ হাজার ইমাম নেবে রামপুরার মোহাম্মদিয়া জামে মসজিদ

আগামী একাদশ সংসদ নির্বাচনে সবার অংশগ্রহণ চায় জাপা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : একাদশ জাতীয় সংসদ নির্বাচন সবার অংশগ্রহণের মাধ্যমে যেন বিশ্বে মাইলফলক হয়ে থাকে সেই আহ্বান জানান সংসদের বিরোধী দলের এমপিরা।তারা বলেন, সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন চান জাতীয় পার্টি।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাতে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী ও সালমা ইসলাম।

তাজুল ইসলাম চৌধুরী বলেন, আমরা চাই দেশে গণতন্ত্র থাকুক, এরশাদ সাহেবও চাইছেন গণতন্ত্র থাকুক। আর এ গণতন্ত্রের জন্য জাতীয় পার্টি সবকিছু করবে। আমরা চেষ্টা করবো আগামী নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে দেখিয়ে দেবো এটা গণতন্ত্রের দেশ।

তিনি বলেন, আমরা চাই আগামী নির্বাচন সুষ্ঠু পরিবেশে সুষ্ঠুভাবে হোক, যাতে আমরা সবাই অংশগ্রহণ করতে পারি এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করে আনতে পারি।

বিরোধী দলীয় প্রধান হুইপ সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আসুন গণতন্ত্রের জন্য একসঙ্গে কাজ করি। আর যারা গণতন্ত্রবিরোধী কাজ করছে, যারা জ্বালাও-পোড়াও করছে তাদের আমরা ত্যাগ করি। আসুন সবাই মিলে দেশটাকে আরও উন্নতির দিকে নিয়ে যাই। আগামী নির্বাচনে সবার অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি।

 

/কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ