সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘‌এতিমের সম্পদ লুটকারীদের ক্ষমতায় আসতে দেয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা দেশের ও এতিমদের সম্পদ লুট করে এবং ক্ষমতায় থেকে দুর্নীতি করে তাদের কোনো অবস্থাতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়া যাবে না।

আজ শনিবার দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, এতিমদের সম্পদ মেরে খাওয়ার দায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেলে যাওয়া লজ্জাজনক ঘটনা। তবুও বিএনপির লজ্জা হয় না। আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতা বিরোধী শক্তি ও মুক্তিযুদ্ধের বিপক্ষে যাদের অবস্থান তাদের প্রত্যাখ্যান করতে হবে। তাদের কোনোভাবেই ক্ষমতায় আসতে দেয়া যাবে না।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদ মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর প্রমুখ। অনুষ্ঠান শেষে মন্ত্রী প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ