সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি অবস্থান-অনশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ’ভিত্তিহীন বানোয়াট’ মামলায় সাজা প্রদানের প্রতিবাদে এবং অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কারাদণ্ডের প্রতিবাদে অনশনসহ তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

কর্মসূচির মধ্যে রয়েছে: সোমবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা, মহানগর, থানা, উপজেলায় মানববন্ধন, আগামী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা, মহানগর, থানা, উপজেলায় অবস্থান এবং আগামী ১৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা মহানগরসহ সারাদেশে জেলা, মহানগর, থানা, উপজেলায় অনশন কর্মসূচি পালিত হবে।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন। দু’দিনের বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শেষে নতুন করে তিন দিনের কর্মসূচি দিল বিএনপি।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বানোয়াট মামলার রায়কে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে প্রায় ৪ হাজার ২ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অন্যায়ভাবে যে সকল নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, ফরহাদ হালিম ডোনার, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল কবির লাবু, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ।

/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ