সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কেরানীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫০ কোটি ছাড়িয়ে যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কেরানীগঞ্জে হাসান বুক ডিপোর ছাপাখানা ও জননী কুরিয়ার সার্ভিসের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার বিকাল ৪টার দিকে টেকুরিয়ার চৌরাস্তার পাশে ঝিলমিল আবাসন প্রজেক্টের ভেতর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কেরানীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা।

ঢাকার সদরঘাটের ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ চন্দ্র বর্মণ মিডিয়াকে জানান, আগুন লাগার পর থেকেই ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গেছেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রামানন্দ সরকার ও র‍্যাব-১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর মঞ্জুর মোর্শেদ।

রাজধানীর পল্টনে ২০ তলা ভবনে আগুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ