সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আফগানিস্তানে ম্যাচের সময় বোমা বিস্ফোরণ, তিন ক্রিকেটারের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:আফগানিস্তানের নানগারহার প্রদেশে দূর নিয়ন্ত্রিত বোমা বিস্ফোরণে তিন স্থানীয় ক্রিকেটারের মৃত্যু হয়েছে। এ বিস্ফোরণে আহত হয়েছেন আরও ছয়জন দর্শক। গতকাল শুক্রবার প্রদেশটির বাটি কোট ও খোগইয়ানি জেলায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগইয়ানি বলেছেন, বাটি কোট জেলায় একটি ক্রিকেট ম্যাচের সময় বোমার বিস্ফোরণে তিনজন খেলোয়াড় নিহত হয়েছেন।

তিনি বলেন, স্থানীয় একটি প্রীতি ম্যাচের সময় চালানো ওই হামলায় দুইজন দর্শকও আহত হয়েছেন।

নানগারহার প্রাদেশিক কাউন্সিলের একজন সদস্য জাবিউল্লাহ জেমারাই বলেছেন, দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটেছে প্রদেশের খোগইয়ানি জেলায়।

তিনি আরো বলেন, এ ঘটনায় চারজন দর্শক আহত হয়েছেন।

এদিকে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে প্রায়ই হামলা চালিয়ে থাকে
তালেবান ও ইসলামিক স্টেটে মতাদর্শে বিশ্বাসী গ্রুপগুলো।

/টিএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ