রবিবার, ০৫ জুলাই ২০২৬ ।। ২১ আষাঢ় ১৪৩৩ ।। ২০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্যানসারে আক্রান্ত মেয়েকে হারালেন মাওলানা সাদিকুর রহমান আজহারী মুরাদনগরে ধর্মমন্ত্রীর সুস্থতা কামনায় উপজেলা জমিয়তের দোয়া মাহফিল ‘সীমাবদ্ধতা সত্ত্বেও ডাক্তার-নার্সরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন’ সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ দেশের ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস নতুন নীতি বাস্তবায়িত হলে সশস্ত্র বাহিনীর সক্ষমতা-দক্ষতা বাড়বে: রাষ্ট্রপতি আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা সম্পন্ন, কানায় কানায় পরিপূর্ণ গ্র্যান্ড মোসাল্লা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসহ অস্ত্রের মহড়া চালাল উত্তর কোরিয়া নিজ বাড়ির সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা পড়ুয়া শিশু শিক্ষার্থীর মৃত্যু চট্টগ্রামে অজ্ঞাত গাড়িচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রায় নিয়ে বিশৃঙ্খলা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে: তোফায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় নিয়ে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে মোকাবিলা করবে।

বিএনপিসহ কিছু দল বাংলাদেশে রাজনৈতিক সংকট সৃষ্টি করতে চাচ্ছে মন্তব্য করে তিনি বলেন,  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এ বিষয়ে  সর্তক থাকতে হবে।

শুক্রবার বিকেলে রাজধানীর শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের সুর্বণজয়ন্তী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু কুচক্রীমহল প্রশ্নপত্র ফাঁস করে সরকারকে বেকায়দায় ফেলতে বার বার এই কাজ করছে। এই কুচক্রীমহলের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বানও জানান তিনি।

মন্ত্রী বলেন, কিছু কুচক্রীমহল সরকারকে বিব্রত করার জন্য প্রশ্নপত্র ফাঁসের নামে আমাদের সম্মান ক্ষুণ্ন করে আসছে। এ ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক এবং যত্নবান হতে হবে।

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ