সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থার ফলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাচ্ছে না : রিয়াদে হেফাজতের সম্মেলনে ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে মুসলমানদের ধর্মবিশ্বাস, মূল্যবোধ এবং নীতি-নৈতিকতাকে মুছে ফেলার মাধ্যেমে দেশকে ধর্মহীন ও নাস্তিকতার দিকে ঠেলে দেয়ার চক্রান্ত চলছে। জেনারেল শিক্ষা আধুনিক করার নামে কুরআনের শিক্ষা থেকে মুসলিম সন্তানদের দূরে রাখার চক্রান্ত করা হচ্ছে। শিক্ষানীতি ধর্মহীন করা হচ্ছে।

রিয়াদে হেফাজতে ইসলামের উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এসব কথা বলেন।

তিনি বলেন, ফরজ আমল জিহাদকে পাঠ্যবই থেকে বাদ দিয়ে উপনৈবেশিক সনাতনী আচার, অর্চনা, উৎসব ও উদযাপনকে সংস্কৃতি চর্চার নামে পাঠ্যবইয়ে স্থান দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীরা নাস্তিকতার পথে হাঁটছে। এমন চক্রান্ত কখনো বরদাশত করা হবে না।

তিনি আরো বলেন, কুরআনি শিক্ষা বাদ দিয়ে ধর্মহীন, নৈতিকতাহীন শিক্ষাব্যবস্থার ফলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সন্ত্রাস খুনের মতো ঘৃণিত অপকর্ম বৃদ্ধি পাচ্ছে। দেশে ঘুষ ও দুর্নীতির সয়লাব চলছে।

আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত দ্বীনের জন্য রক্ত ঝরানো বৃহত্তম অরাজনৈতিক সংগঠন। রাসুস সা. এর মর্যাদা রক্ষায় শাপলা চত্বরে শাহাদাতের নজরানা পেশ করেছে। হেফাজত রাষ্ট্রীয় জুলুমের স্বীকার। নাস্তিক্যবাদী গোষ্ঠী ও তাদের দোসরদের ষড়যন্ত্র বন্ধ না হলে প্রয়োজনে ওলামায়ে কেরাম আরো ব্যাপক আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সৌদিআরব-রিয়াদ গমণ উপলক্ষে এক সংবর্ধনা এবং ওলামা ও সুধী সম্মেলন মাওলানা হোসাইন হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সৌদিআরব রিয়াদ শাখা হেফাজতে ইসলাম আয়োজিত সম্মেলনে উপস্থিত ছিলেন, রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা আবদুস সালাম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমরান নকীব, মাওলানা সুহাইলুল্লাহ ফুজাইল, মাওলানা আবু সাঈদ, মাওলানা ওসমান, মাওলানা আবুল হোসেন, মাওলানা জুবাইর, মাওলানা জামাল উদ্দীন, মাওলানা সিরাজসহ রিয়াদ শাখার নেতৃবৃন্দ।

সম্মেলন শেষে মাওলানা হেলাল উদ্দিন জমিরুদ্দীনকে সভাপতি, মাওলানা আবদুস সালাম পাটোয়ারীকে সাধারণ সম্পাদক, মাওলানা ইমরান নকীবকে সাংগঠনিক সম্পাদক, মাওলানা জামানকে অর্থসম্পাদক এবং মাওলানা লোকমানকে প্রচার সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হেফাজত ইসলাম রিয়াদ শাখার কমিটি নবায়ন করা হয়।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ