শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর তেল যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পের ইরানের জব্দ করা সম্পদ ফেরত দিতে অস্বীকার যুক্তরাষ্ট্রের লক্ষ্মীপুরে অটোচালক হত্যায় গ্রেফতার ৩ যুবক  অবশেষে ইসলামাবাদে আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান ‘অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দিলে পার্লামেন্টে মারামারি শুরু হবে’ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরা অধিবেশন অনুষ্ঠিত হামলায় বিকৃত হয়ে গেছে মোজতবা খামেনির মুখমণ্ডল! হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে?

খালেদা জিয়া রাজনীতিতে ফাউল খেলেছে তাই তার পা ভেঙে গেছে : শাজাহান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শুক্রবার সকালে মাদারীপুরে আচমত আলী খান স্টেডিয়ামে মিনি আর্টিফিশিয়াল টার্ফ-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌমন্ত্রী  শাজাহান খান বলেছেন, খালেদা জিয়ার সামাজিক অবস্থান ও বয়স বিবেচনায় নিয়ে তাঁর ৫ বছরের সাজা হয়েছে। খালেদা জিয়ার আইনজীবীরা হাইকোর্টে আপিল করলে তাঁর সাজার মেয়াদ না কমে ১০ বছরও হতে পারে।

শাজাহান খান বলেন, দুর্নীতির অপরাধে নিম্ন আদালতের চেয়ে উচ্চ আদালতে আপিলের পরে সাজা বেশি হয়েছে এমন উদাহরণ দেশে অনেক রয়েছে।

মন্ত্রী মাদারীপুর জেলা বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিককে স্মরণ করে বলেন, ‘কয়েক বছর আগে দুর্নীতির দায়ে জেলা বিএনপির সভাপতির নিম্ন আদালতে সাজা হয়েছিল। পরে তিনি উচ্চ আদালতে আপিল করলে তার সাজা না কমে উল্টো দ্বিগুণ হয়েছিল। তাই বেগম জিয়া আপনি অতীত বিবেচনায় রেখে সতর্ক থাকুন।’

খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলা বর্তমান সরকারের আমলে হয়নি উল্লেখ্য করে নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতির মামলাটি হয়েছে। এই মামলায় বর্তমান সরকারের কোনো হাত নেই। আইন নিজস্ব গতিতে চলমান এই মামলায় বর্তমান আওয়ামী লীগ সরকার শুধুমাত্র আইনগতভাবে সহযোগিতা করেছে। তা ছাড়া আর কিছুই নয়।

যা রাজনীতির ইতিহাসে এক প্রকার লজ্জা জনক ঘটনা। বেগম জিয়া আপনি একজন সাবেক প্রধানমন্ত্রী, আপনাকে দুর্নীতির দায়ে যে সাজা ভোগ করতে হলো তা একজন রাজনীতিবিদ হিসেবে আমার কাছেও তা লজ্জার।’

নৌমন্ত্রী আরও বলেন, মানুষকে পুড়িয়ে-পিটিয়ে হত্যা করে কখনই গণতন্ত্র রক্ষা করা যায় না। এ দেশে খালেদার সমর্থক নেই। তা-না হলে আদালতে বিএনপি নেত্রীর ৫ বছরের সাজা হয়েছে, খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে কেউ নেমে আন্দোলনে নামছে না। এতেই প্রমাণ হয় জনগণ তার বিএনপি থেকে সরে গেছে। আজকে খালেদা পক্ষে আন্দোলন করার মতো রাজপথে কেউ নেই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন-এর সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সৈয়দ ফারুক আহম্মেদ, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান খান প্রমুখ।

আরটিভি/এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ