সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন আইনজীবী ও স্বজনরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার আইনজীবীরা। অনুমতি পেলে আজই তারা দেখা করবেন খালেদার সঙ্গে।

কারাবিধি অনুযায়ী স্বজন এবং আইনজীবীরা দেখা করতে পারেন। সেই নিয়ম মেনেই শুক্রবার অন্তত ৫জন আইনজীবী ও স্বজনদের পক্ষ থেকে দুইজন দেখা করতে যাচ্ছেন বলে জানা গেছে।

ঢাকার জেল সুপার জাহাঙ্গীর কবির খালেদা জিয়ার আইনজীবীদের আবেদন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মিডিয়াকে।

তিনি বলেন, ‘শুক্রবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা দেখা করতে আবেদন করেছেন। তাদের দেখা করানো প্রক্রিয়া চলছে।’

প্রসঙ্গত, বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমানসহ বাকি আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে খালেদা জিয়া ছাড়া বাকি আসামিদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ