সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

খালেদা জিয়ার ব্যাক্তিগত সহকারী ও ছাত্রদল সভাপতির ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে বৃহস্পতিবার ৫ বছরের সাজা দেয় আদালত। ওইদিনে বকশীবাজার বিশেষ জজ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।

অপরদিকে রায়ের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপি বিক্ষোভ করতে চাইলে সেখান থেকে রাজীবকে গ্রেফতার করা হয়।

শিমুল বিশ্বাসকে শাহবাগ থানায় এবং রাজীবকে মতিঝিল থানায় পুলিশের করা নাশকতা মামলার আসামি করা হয়েছে।

শুক্রবার তাদের আদালতে হাজির করে আলাদাভাবে দুজনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শিমুল বিশ্বাসের পাঁচ দিনের এবং আরেক মহানগর হাকিম মাজহারুল ইসলাম রাজীবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ