সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

ইন্দোনেশিয়ায় নিষিদ্ধ হল সমকামিতা ও বিবাহ বহির্ভূত যৌনতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

বিবাহ বহির্ভূত যৌনতা ও সমকামিতা নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া। সরকারি কর্মকর্তা, ধর্মীয় রক্ষণশীলদের দাবি ও প্রভাবশালী ইসলামী দলগুলোর আন্দোলনের মুখে সংসদ সদস্যরা আইনটি পাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখার দেশ ইন্দোনেশিয়ায় একটি স্বায়ত্বশাসিত প্রদেশ ব্যতিত সমকামিতা ও বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের ব্যপারে কোন নিষেধাজ্ঞা ছিলনা। এটি ইসলামের মৌলিক বিধানের লঙ্ঘন হিসেবে মুসলিম সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সরকারের উপর চাপ প্রয়োগ করে আসছিল।

আগামী মাসে আইনটির উপর প্রজ্ঞাপণ জারি করা হতে পারে। আইনটি কার্যকর হলে সমকামী ও বিবাহ বহির্ভূত যৌনতার দায়ে অভিযুক্ত ব্যক্তিকে জেল-জরিমানা করা যাবে।

দেশটির সমকামী, উভয়কামী ও হিজড়াদের ক্ষুদ্র জাতি গোষ্ঠী ও সমালোচকরা জানিয়েছে, এ আইনটি মানুষের যৌন স্বাধীনতার পথে বড় বাধা। তারা এ সিদ্ধান্তকে ২০১৯ সালের প্রেসিডেন্ট নির্বাচনের হাতিয়ার হিসেবেও আখ্যা দিয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার জেইদ রায়াদ আল হুসাইন এ আইনটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও মানবাধিকারের লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন। তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডোর সাথে এ বিষয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্র:এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ