সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

রাস্তায় গাড়ি নেই, অফিসগামী মানুষের দুর্ভোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে আতঙ্ক বিরাজ করছে। ঢাকার রাজপথ প্রায় গাড়িশূন্য।

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবস হওয়ায় কর্মজীবি মানুষ সকাল থেকেই ছুটছেন অফিসে। রাজপথে তাদেরকে ব্যাপক ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

রাস্তায় প্রাইভেট গাড়ি যাতায়াত করছে কিছু কিছু। তবে গণপরিবহনের দেখা নেই। কালেভদ্রে একটি বাস এলেও শতাধিক যাত্রী হুমড়ি খেয়ে পড়েছে বাসে ওঠার প্রতিযোগিতায়।

বুধবার সন্ধ্যা থেকেই রাস্তার পাশে গুরুত্বপূ্র্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে সশস্ত্র পুলিশ। আজও রাজধানীর রাস্তায় দেখা গেল একই দৃশ্য। বিমানবন্দর সড়ক কার্যত ফাঁকা। হাতে গোনা কিছু প্রাইভেট গাড়ি আর পুলিশ-র্যাবের টহল গাড়িই ছুটে বেড়াচ্ছে। গণপরিবহন বলতে গেলে নেই। মানুষ পায়ে হেঁটে নিজের গন্তব্যস্থলে যেতে বাধ্য হচ্ছে।

সবার মনেই আতঙ্ক বিরাজ করছে, কী হবে আজ। খালেদা জিয়া কি জেলে যাবেন নাকি খালাস পাবেন? এ আতঙ্কের অবসান হবে আর কয়েক ঘণ্টার মধ্যেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ