সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রশ্নফাঁসের দায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এসএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্ন ও উত্তরসহ জোয়ায়দুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে মাদারীপুর পুলিশ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তাকে আটক করা হয়।

জানা যায়, সকালে ঈগল পরিবহনের একটি বাসে ঢাকা থেকে বরগুনায় যাচ্ছিলেন জোয়ায়দুল। পথে মাদারীপুরের মস্তফাপুর এলাকায় এসএসসির ইংরেজী দ্বিতীয়পত্র পরীক্ষার প্রশ্নপত্র মোবাইল থেকে শিক্ষার্থীদের সরবরাহ করছিলেন। এ সময় পাশের সিটে থাকা যাত্রী লিটন বৈরাগী বিষয়টি টের পেয়ে অন্যদের জানান। তখন স্থানীয়রা বাসটি আটক করে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও সদর থানা পুলিশকে খবর দেয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রশ্নের কপিসহ তাকে আটক করে।

পুলিশ জানিয়েছে, আটককৃত যুবক ঢাকার একটি প্রাইভেট ভার্সিটির ছাত্র। তিনি একটি ফেসবুক পেজের মাধ্যমে প্রশ্ন সরবরাহ করে সেটা ৫০০ টাকার বিনিময়ে শিক্ষার্থীদের দিতেন।

জোয়ায়দুল ইসলাম বরগুনার আব্দুস ছাত্তার চোকদারের ছেলে।

এ ব্যাপারে জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম জানান, আটক যুবকের মোবাইল চেক করে প্রশ্নফাঁসের সত্যতা পাওয়া যায়। আজকের পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁসকৃত প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়। তার কাছে প্রশ্নের উত্তরও পাওয়া যায়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রশ্নফাঁস; লজ্জাও আজ শরম পায়!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ