সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা যেতে সিসির নতুন চাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ সিসিকে ফের ক্ষমতায় বসাতে নতুন চাল চালছে দেশটি। এ লক্ষ্যে আগামী মাসে মিশরের প্রেসিডেন্ট নির্বাচন বর্জনকারী বেশ কয়েকজন বিরোধী রাজনীতিবিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরীয় প্রসিকিউটর জেনারেল।

এ বিষয়ে এক বিবৃতিতে প্রসিকিউটর জেনারেল নাবিল সাদিক বলেন, ‘রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানি’ দেয়া এবং ‘সরকারকে উৎখাত প্রচেষ্টা’র জন্য ১৩ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

আগামী মার্চ মাসে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচন বিরোধীদলগুলো বয়কটের আহ্বান জানানোর পর সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

বিশেষজ্ঞদের মতে, সিসি তার দ্বিতীয় মেয়াদের জন্য যে কোনোভাবে ক্ষমতায় আসতে চান। আর এরজন্য তার অন্য প্রতিদ্বন্দ্বিদের চাপে রাখতে নানারকম ফন্দি ফিকির করা হচ্ছে।

এর আগে গত ২৮ জানুয়ারি মিশরের আসন্ন নির্বাচন বর্জনের ডাক দেয় বিরোধী প্রার্থীরা। সাবেক প্রেসিডেন্ট প্রার্থীসহ মিশরের বিরোধীদলগুলোও এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

হাঠাৎ সৌদি আরবে কেন পাক সেনাপ্রধান?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ