সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

৫০ টাকার জন্য কলেজ ছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

বাবার ওপর অভিমান করে নওগাঁয় শামিম নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শোয়ার ঘরে আত্মহত্যা করে সে।

শামিম শহরের চকপ্রাণ মহল্লার হবিবরের ছেলে এবং নওগাঁ ফয়েজ উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, শামিম সকালে তার বাবার কাছ থেকে ৫০ টাকা চেয়েছিল। বাবা ২০ টাকা দেন। এতে রাগ করে শামিম বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে দুপুরে বাড়িতে এসে সবার অজান্তে তার শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তার ঘরের দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পায়নি। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওগাঁ সদর ওসি তোরিকুল ইসলাম কলেজছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ