শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর

ইসলামি কিতাব, বয়ান ও মালফূযাতের অন্যন্য অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওযার ইসলাম : মানুষের সুখ-শান্তি সফলতা রয়েছে একমাত্র ইসলামের পূর্ণাঙ্গ অনুসরণ ও অনুকরণের মধ্যে। ইসলাম হলো আলো। নিজের জীবনে ইসলামের পূর্ণ অনুসরণ করে জীবনকে আলোতি করা এবং অন্যের জীবনে এই আলো ছড়িয়ে দেওয়ার নামই দীন।

আধুনিক বিশ্বে ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রযুক্তির ব্যবহারের বিকল্প নেই। বর্তমান সময়ে ইসলাম প্রচারের প্রযুক্তির ব্যবহার পুরনো গতিকে বেগমান করবে।

তাবলিগ, তালিম এবং তাজকিয়া এই পদ্ধতিতে মেহনত করার মাধ্যমে একজন মুসলিম দীনি কাজকে সুষ্ঠভাবে আঞ্জাম দিতে পারে। আর এই তিন মেহনতকে সামনে রেখেই সাজানো হয়েছে ইসলামী যিন্দেগী নামের চমৎকার এই অ্যাপটি।

হক্কানি উলামায়ে কেরামের বয়ানকে একত্রিত করে এই তিন মেহনতকে এক সুতায় গাঁথার চেষ্টা করা হয়েছে  আ্যাপটিতে।

সাধারণ মুসলিম ও আলেমসমাজের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপ। যা দিয়ে আপনি একটি বিশাল লাইব্রেরি পকেটে নিয়ে হাঁটতে পারেন এবং তা যেকোনো সময় অফলাইনেও পড়া যায়। অডিও কুরআন শারিফ, পিডিএফ কুরআন শারিফ, সুরা ইয়াসিন, সুরা আর রাহমান,  কুরআনের তাফরির, বুখারি, মুসলিম ও সকল সহি হাদিসের বাংলা কিতাব  দিয়ে সাজানো হয়েছে ইসলামী যিন্দেগী নামের এই অ্যাপটি।

কওমি মাদরাসার সিলেবাসভুক্ত শতাধিক কিতাব, বেফাক বোর্ডের কিতাব ও বই, তাবলিগ জামাতের কিতাব,
৪০০ অধিক ইসলামি বাংলা কিতাব, শরি‘আতের গুরত্বপূর্ণ বিষয় সম্বলিত ১৪০ টি প্রবন্ধ এবং আকাবিরদের মালফুযাতের মাধ্যমে  অ্যাপটিকে আরও বেশি চমৎকার করে তুলেছে।

তিন হাজারেরও অধিক বয়ান  সম্বলিত এই অ্যাপটিতে রয়েছে বাংলা ওয়াজ, ইংলিশ লেকচার ও উর্দূ বয়ান।  অ্যাপটিতে  বিশ্ব ইজতেমার , তাবলিগ জামাতের, চরমোনাই দরবার, আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী,  মাওলানা তারেক জামিলসহ বর্তমান সময়ের মুসলিম স্কলারদের  গুরুত্বপূর্ণ বয়ানের সংকলন রয়েছে।

অ্যাপটির বিশেষ আকর্ষণ হলো, হারদুঈর হযরত মুহিউস সুন্নাহ মাওলানা শাহ আবরারুল হক রহ. এর অন্যতম খলিফা, জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাক