সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

ভিআইপি ও জরুরি সেবায় রাজধানীর সড়কে আলাদা লেনের প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের মত জরুরি সেবার যানবাহন এবং ভিআইপিদের চলাচলের জন্য রাজধানীর রাজপথে আলাদা লেইন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে প্রস্তাব পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার (০৫ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আর সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব বরাবরের মতো সচিবালয়ে সাংবাদিকদের বৈঠকের বিষয়বস্তু জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়কে আলাদা লেন করার প্রস্তাবটির প্রসঙ্গ উঠে আসে।

এটি মন্ত্রিসভার প্রস্তাব কি না- জানতে চাইলে সচিব বলেন, না মন্ত্রিসভা এটা বলেনি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটা ‘নরমাল’ অনুরোধ করা হয়েছে এটা পরীক্ষা করে দেখার জন্য। পৃথিবীর বিভিন্ন দেশে ভিআইপিরা ডান দিক দিয়ে যায়, উল্টো দিক দিয়ে যায়। ভিআইপিদের অনেক সময় (উল্টো পথে) যাওয়া লাগে, প্রয়োজন হয়।

ভিআইপিদের জন্য সড়কে আলাদা লেন চালুর যৌক্তিকতার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, (আলাদা লেন) বিশেষ করে ইমার্জেন্সির জন্য, ভিআইপিরা অত বেশি ইম্পর্ট্যান্ট না। অ্যাম্বুলেন্সে যে লোকটা মারা যাচ্ছে, এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাক্সেস পায় না- এসব ইমার্জেন্সি সার্ভিস। পুলিশেরও (দ্রুত যাওয়ার) দরকার হয় অনেক সময়।

সড়ক বিভাগ কী জানিয়েছে-এমন প্রশ্নে সচিব বলেন, তারা এটা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। তবে এখনও আমাদেকে কিছু জানায়নি। তাই এটা চালু হবে কি না, সেটা এখনই কিছু বলা যাচ্ছে না। সম্ভব হলে তারা এ ধরনের উদ্যোগ নিতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ