সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো রাষ্ট্রপতি হচ্ছেন আবদুল হামিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দেশের ২১তম রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি নির্বাচনের সহকারী নির্বাচনী কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান জানান, সোমবার বিকাল ৪টা পর্যন্ত রাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেয়ার শেষ সময় ছিল। কিন্তু আবদুল হামিদ ছাড়া আর কারো মনোনয়নপত্র জমা পড়েনি। ফলে সময় শেষ হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই করা হবে। এতে তার মনোনয়নপত্র বৈধ হলে অর্থাৎ, কোনো ভুলত্রুটি না থাকলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

সোমবার বেলা ১২টার দিকে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে আবদুল হামিদের মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

গত ২৬ জানুয়ারি রাষ্ট্রপতি পদে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সিইসি জানান, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ১৮ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিলের সময় ৫ ফেব্রুয়ারি ও প্রত্যাহারের শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

এর আগে ২০১৩ সালের ২৩ এপ্রিল আবদুল হামিদ রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সে সময়ও তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। আবারো আমরা রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি তাঁকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ