সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

প্রধান বিচারপতি বললেন, আমিও একসময় সাংবাদিক ছিলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘আমিও একসময় সাংবাদিক ছিলাম।’

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান বিচারপতির চেম্বারে তার সঙ্গে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সদস্যদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

শুভেচ্ছা বিনিময়ের সময় কয়েকজন নারী সাংবাদিকের উপস্থিতি দেখে প্রধান বিচারপতি বলেন, ‘সাংবাদিকতায় নারীরাও এগিয়ে আছে, এটা ভালো দিক।’ এসময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) সভাপতি আশুতোষ সরকার, সাবেক সভাপতি এম. বদি-উজ-জামান, মাশহুদুল হক, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম পান্নু, যুগ্ম-সম্পাদক কবির হোসেন, কোষাধ্যক্ষ আহমেদ সরোয়ার হোসেন ভূঁঞা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান, আবদুল জাব্বার খান, মো. আফজাল হোসেন ও মেহেদী হাসান ডালিমসহ আইন বিটে কর্মরত সাংবাদিকরা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টে আইনজীবী থাকাকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন দৈনিক সংবাদের আদালত প্রতিবেদক ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ