সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুমিল্লায় খাল থেকে উদ্ধার মাথার খুলি সহ মানবদেহের ৪১ টুকরো হাড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে খালের বাঁধ থেকে মাথার খুলিসহ মানবদেহের ৪১ টুকরো হাড় উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লাকসামের পোলাইয়া কমিউনিটি ক্লিনিকের অদূরে একটি খালের বাঁধ থেকে মাথার খুলি ও হাড় উদ্ধার করা হয়। লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, মাথার খুলি ও হাড়ের সঙ্গে একটি হাত ঘড়িও পাওয়া গেছে। এ হাত ঘড়ি দেখে উপজেলার পোলাইয়া গ্রামের হারিছা বেগম নামের এক নারী ওই কঙ্কাল তার স্বামীর বলে দাবি করেছেন। ডিএনএ পরীক্ষার জন্য মাথার খুলি ও হাড় ঢাকা সিআইডিতে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন ওসি আবদুল্লাহ আল মাহফুজ।

আবদুল্লাহ আল মাহফুজ জানান, খালের বাঁধে মানুষের হাড় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে মাথার খুলি ও ৪১ টুকরো হাড় উদ্ধার করে।

হারিছা বেগম প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘২০১৭ সালের ৩০ জুলাই লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি করেন ওই নারী। তার দাবি, ওই কঙ্কাল তার স্বামী জসিম উদ্দিনের।’

ওসি বলেন, আমাদের ধারণা, হত্যার পর কেউ একজনের লাশ ব্রিজের নিচে খালের বাঁধের মাটিতে লুকিয়ে রাখা হয়েছিল। নিহত ব্যক্তি ও তার হত্যাকারীদের পরিচয় উদ্ধারের জন্য মাথার খুলি ও হাড়ের ডিএনএ পরীক্ষা করা হবে। এজন্য তা ঢাকা সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ