সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় গিয়ে আবদুল হক যেভাবে ৬ প্রতিষ্ঠানের মালিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা আবদুল হক। অর্থ  উপার্জনের জন্যে  ৩০ বছর বয়সে তিনি একজন শ্রমিক হিসেবে মালয়েশিয়া যান। এর পর গত ২৬ বছরে নিজের শ্রম ও মেধা দিয়ে গড়ে তুলেছেন ছয়টি নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান।

১৯৯৭ সালে ছোটপরিসরে গার্মেন্টস ব্যবসার মধ্য দিয়ে সাফল্যযাত্রা শুরু করেন আবদুল হক। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা।

মালয়েশিয়ার পর্যটন শহর মালাক্কায় গড়ে তুলেছেন ‘কিরা হক গ্লোবাল মার্কেটিং’ নামে একটি গ্রুপ অব কোম্পানি।

আবদুল হক জানিয়েছেন তার সফল উদ্যোক্তা হওয়ার গল্প। তিনি বলেছেন, মালয়েশিয়ার বিভিন্ন স্থান থেকে মধু সংগ্রহ করে তার প্রতিষ্ঠান। এর পর বিভিন্ন বয়সী মানুষের জন্য নানা ফ্লেভারে এসব মধু বাজারজাত করে কিরা হক গ্লোবাল। তাদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে কালোজিরা মধু, হানি ফর জেন্টস অ্যান্ড লেডিস, হানি ফর চিলড্রেন ও হানি প্লাস ড্রিঙ্কস।

মধু দিয়ে তৈরি এসব খাদ্যদ্রব্য স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রফতানি করা হচ্ছে বিভিন্ন দেশে। আবদুল হকের প্রতিষ্ঠানে কাজ করছেন অন্তত ৪০ শ্রমিক। যার বেশিরভাগই বাংলাদেশি।

শুধু আবদুল হকই নন তার মতো এমন অনেক উদ্যোক্তা কঠোর পরিশ্রমের মাধ্যমে বাংলাদেশের নাম উজ্জ্বল করে যাচ্ছেন সারা পৃথিবীতে। সেই সঙ্গে বাংলাদেশকে স্বাবলম্বী করতে রেমিট্যান্স পাঠিয়ে রেখে যাচ্ছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

ভবিষ্যতে বাংলাদেশেও এমন ব্যবসাপ্রতিষ্ঠান চালুর কথাও জানিয়েছেন আবদুল হক।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ