সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার পর রাশিয়ার নির্মম প্রতিশোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুজাহিদুল ইসলাম: সিরিয়ান বিদ্রোহিরা জানিয়েছে, ইদলিব প্রদেশে রাশিয়ান যুদ্ধ বিমান ভূপাতিত করা ও পাইলট নিহত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উত্তর ইদলিবের খান সিবিলে রাশিয়া ভয়াবহ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে তাৎক্ষণিকভাবে দশজন বেসামরিক ব্যক্তি নিহত হয়।

আলজাজিরার সংবাদদাতা জানায়, ইদলিবের উপকণ্ঠ মা'সারানে-যেখানে রুশ বিমান শুট করা হয়- বাশার প্রশাসনের বিমান থেকে বিস্ফোরক ভর্তি ড্রাম হামলায় পাঁচ শিশু, বাবা-মা’র পূর্ণ একটি পরিবার নিহত হয়।

অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় জানায়, যে অঞ্চলে গতকাল রুশবিমান ভূপাতিত কর হয়, সেখানে এক হামলায় জাবহাতু ফাতহিশ শামের ৩০ জনযোদ্ধা নিহত হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রণালয় আরো জানায়, তাদের সুখোই ২৫ মডেলের একটি যুদ্ধবিমান যুদ্ধবিরতি অঞ্চলে বিমান বিধ্বংসী ক্ষেপাণাস্ত্রেরআঘাতে ভূপাতিত করা হয়।

তারা আরো জানায়, এ অঞ্চলে যুদ্ধবিরতি পর্যবেক্ষণে থাকা তুরস্কের সাথে পাইলটের লাশ ফিরিয়ে নেওয়ার বিষয়ে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের কৌশলগত অংশীদার তাহরিরিশ শাম কাঁধে বহনযোগ্য ক্ষেপানাস্ত্র দিয়ে বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে।

সূত্র: আলজাজিরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ