সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আফরিনে অভিযান বন্ধের ঘোষণা দিলেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
আনন্তর্জা তিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সিরিয়ার আফরিনে কুর্দিদের দমনে তুরস্কের অভিযান শেষ করার ঘোষণা দিয়েছেন। তিনি শনিবার বলেন, কুর্দি বাহিনীর বিরুদ্ধে চলমান তুরস্কের অভিযান প্রায় শেষ দিকে। তুর্কি প্রেসিডেন্টের এ ঘোষণার কিছুক্ষণ আগেই তুর্কি বাহিনী আফরিনের কৌশলগত গুরুত্বপূর্ণ ‘দারমাক’ পাহাড় নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে ও তুরস্কের পতাকা উড়ায়। এই দখল তাদের জন্য অনেক গুরুত্বপূর্ন ছিল।

এদিকে গত শনিবারই কুর্দিদের হামলায় তুরস্কের সাত সেনা নিহত হয়েছে। তাদের লক্ষ্য করে একটি ট্যাঙ্ক হামলায় আরো ৫ সেনা গুরুতর আহত হয়।হতাহতের সংখ্যা অনেক।

এরদোগান আরো বলেন, দারমাক পাহাড় তুরস্কের নিয়ন্ত্রণে আসা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কুর্দি মিলিশিয়ারা এ পাহাড়েরর চূড়ায় উঠে তুরস্কের দিকে লক্ষ্য করে বোমা ও মিসাইল হামলা চালাতো। গত সপ্তায় তুর্কি প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন, তুরস্কের চালানো অপারেশন ‘অলিভ ব্রাঞ্চ’ সিরিয়ার অন্যান্য উত্তরাঞ্চলীয় এলাকায়ও ছড়িয়ে দেওয়া হবে। আমরা সে সময় পর্যন্ত অভিযান অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত তুরস্কের ইরাক সীমান্ত পর্যন্ত সন্ত্রাসবাদ নির্মূল না হবে।

তুরস্কের সেনাবাহিনীর পরিচালিত ১৫ দিনের এ অভিযানে এ পর্যন্ত ৯’শ ওয়াইপিজি সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানা যায়।

সূত্র: এএফপি, আল আরাবিয়া/এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ